মুন্সীগঞ্জে গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার

প্রকাশ : 2026-04-02 16:28:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার

মুন্সীগঞ্জে গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে যশলংয়ের হাটখান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটখান এলাকার ইয়ারব হাওলাদার (সাবেক মেম্বার) এর বসত বাড়ির পশ্চিম পাশের পুকুরের পশ্চিম পাড় হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগাজিন ও ০২ (দুই) রাউন্ড পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত পিস্তলের এর প্রকৃত মালিককে গ্রেফতার করার লক্ষে অভিযান চলমান আছে।