মুন্সীগঞ্জে ভোরে আগুনে পুড়লো ১০টি ব্যবসা প্রতিষ্ঠান 

প্রকাশ : 2026-05-24 12:08:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ভোরে আগুনে পুড়লো ১০টি ব্যবসা প্রতিষ্ঠান 

মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়ে গেছে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান, ভেতরে থাকা একটি সিএনজি ও দোকানে থাকা মালামাল। রবিবার ভোরে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী টু মুন্সিগঞ্জ সড়কের শ্রীনগর কোল্ড স্টোরেজের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুনে দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ টি দোকান খালি ছিল এবং পাঁচ টি দোকানে মালামাল ছিল। দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকানের মালামাল ও একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কেউ হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর কোল্ড স্টোরেজ সামনে একটি একচালা টিনশেড মার্কেটে আগুন লাগার সংবাদ শ্রীনগর ফায়ার স্টেশনে পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপেের কারনে আশেপাশে অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।