নন্দীগ্রামে দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন জুয়েল রানা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:৪৪ |  আপডেট  : ১৮ মে ২০২৬, ১৬:১৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর সালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জুয়েল রানা দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

এ বিষয়ে দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জুয়েল রানা বলেন, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার দৌলতুজ্জামানসহ সকালের সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত