বোদা উপজেলার মাড়েয়া করতোয়া নদী থেকে নিখোঁজের ৬ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার
কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ | আপডেট : ৬ এপ্রিল ২০২৬, ১৩:০৯
পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর নদী থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, সে বাড়ি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী এলাকার আব্দুল মালেকের ছেলে । প্রাথমিকভাবে জানা যায় সে ঢাকায় চাকরী করতে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একাধিক বোদা থানার ওসির মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত