রাজশাহীতে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৪ | আপডেট : ৮ এপ্রিল ২০২৬, ১৯:১৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এরই ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৩ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ১০ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন রোগী। হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত