তেতুঁলিয়ায় পিআই অফিসের কার্যসহকারী জহিরুল'র দাপট প্রেষণে বদলী কর্মস্থলে অনুপস্থিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭ | আপডেট : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন কর্মচারী বদলির আদেশ উপেক্ষা করে পূর্বের কর্মস্থলে অবস্থান করার অভিযোগ উঠেছে।তিনি তেতঁুিলয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্য্যসহকারী জহিরুল ইসলাম। গত ১২/১১/২৫ তারিখে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক আবু নাছের মোহাম্মদ বাবর স্বাক্ষরিত একটি জারিকৃত ১২৫৩ স্বারকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রেষণে বদলী করা হয়।
বদলীকৃত আদেশে বলা হয়, ১৯/১১/২৫ তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২০/১১/২৫ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গন্য হবে।অথচ উক্ত আদেশ বহাল থাকলেও কার্যসহকারী এখনো তেতুঁলিয়ায় অবস্থান করার অভিযোগ উঠেছে।
এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালকের আদেশ বাস্তবায়নে যথাযথ নিয়মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ ১৭/১১/২৫ তারিখে এক ২৫ নম্বর স্বারকে কার্যসহকারী জহিরুল ইসলামকে অবমুক্ত করেন। ওই পত্রে বলা হয় প্রকল্প পরিচালকের কার্যালয় ‘‘গ্রামীণ অবকাঠামো রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু /কালভার্ট নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার স্বারক নং-৫১.০১.০০০.২৪.১৯.০১.২০ (অংশ-০৪) ১২৫৩ তারিখ-১২/১১/২৫ তারিখ অনুযায়ী কার্য সহকারী জহিরুল ইসলামে বদলীকৃত কর্মস্থল দিনাজপুরের বীরগঞ্জে যোগদানের নিমিত্ত ১৭/১১/২৫ তারিখ অপরাহ্নে অবমুক্ত করা হলো।
এ বিষয়ে মাইদুল ইসলাম শাহ বলেন, তার পরিবর্তে একজন কার্যসহকারী এসেছে। অথচ জহিরুল ইসলাম বাসা না ছাড়ায় নবনিযুক্ত কার্য সহকারীর সমস্যা হচ্ছে। এটা বিব্রতকর।এবিষয়ে তেতুঁলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যোগায়োগ করা হলে জানা যায় কার্যসহকারী জহিরুল ইসলাম এখনো তেতুঁলিয়ায় অবস্থান করে পরিবার নিয়ে সরকারী কোয়াটার ব্যবহার করছেন। কোয়াটারের পাশে একটি টিনসেড তৈরি করে সেখানে তার নিজের ১টি প্রাইভেট রেখেছেন। এবং সামান্য বেতনের চাকরি করে বিলাসবহুল জীবন যাপন করে আসছেন তিনি। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় দুর্নীতির অভিযোগে সংবাদ ও প্রকাশ হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায় জহিরুল ইসলামের কার্যকলাপের কারণে বর্তমান কর্মস্থল বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাকে যোগদান করতে অস্বীকৃতি জানায়। তবে বীরগঞ্জ পিআইও আহসান হাবিবের মুঠো ফোনে একাধিকবার কল দেওয়া হলে , তিনি ফোন রিসিভ করেননি।
বদলীর বিষয়ে জহিরুল ইসলাম বলেন , আমাকে প্রেষণে বদলী করা হয়েছে। তাই আমি যোগদান করবোনা। আরো বলেন, সরাসরি বদলীর আদেশ না দিলে আমি বাড়ি চলে যাবো। এদিকে উপজেলার আওতায় কোয়াটার কমিটির সদস্য সচিব ও তেতুঁলিয়া উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী সরকার মুঠো ফোনে জানান, তাকে মৌখিক ভাবে অপরিশোধিত ভাড়ার বকেয়া পরিশোধ করে দু-একদিনের মধ্যে বাসা ছাড়ার জন্য।
এ ব্যাপারে পঞ্চগড় জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা (ডি আরআরও) সুবীর সাহা’র নিকট এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি কাগজপত্র দেখে বলতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত