বাগেরহাটে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৬:২৪ | আপডেট : ১ এপ্রিল ২০২৬, ২২:২৮
বাগেরহাটে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার এসএম বদিউজ্জামান খোকন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, নিরাপদ সড়ক চাই জলা কমিটির সভাপতি আলী আকবর টুটুল ও স্থানীয় শিক্ষার্থীরা, গন্যমান্য ব্যক্তিবর্গসহ গনমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘উপকুলীয় এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা করার মানসিকতা গড়ে তুলতে হবে।’ রাস্তার পাশে পরিকল্পিতভাবে গাছের চারা রোপন করতে হবে। যে সমস্ত জায়গা অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদ করে গাছের চারা রোপন করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। শুধুমাত্র গাছের চারা রোপন করলেই হবে না সেগুলোকে নিয়মিত পরিচর্চা করতে হবে।
বাগেরহাট সড়ক বিভাগের প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, বাগেরহাট সড়ক বিভাগ আগামী ৫ বছরে সড়ক ও মহাড়কের পাশে ২৫ হাজার গাছেল চারা রোপন করবে। প্রতিবছর সড়কের ফাকাঁ স্থানে ৫ হাজার নিম, জারুল, পলাশ, সোনালু, করবি, চেরী ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, ভবিষাতে সড়ক প্রশস্তকরন বিষয়টি বিবেচনা করে সড়ক ও মহাড়কের পাশে অবৈধ স্থাপনার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সেগুলো উচ্ছেদ করে ফাঁকা জায়গায় গাছের চারা রোপন করা হবে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত