অবরুদ্ধ করার ৪ বছর পর কাতারে রাষ্ট্রদূত পাঠাতে বাধ্য হল সৌদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২১, ০৭:৫৫ | আপডেট : ১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩
সৌদি আরব এবার কাতারকে অবরুদ্ধ করার চার বছরের মাথায় দেশটিতে নিজের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে। সম্প্রতি দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত কাতারে ফিরে গেছেন বলে জানা গেছে। কাতারের সরকারি বার্তা সংস্থা গ্বানা এমনটাই জানিয়েছে।
গণমাধ্যমটি বলছে, দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মানসুর বিন খালেদ বিন ফারহান আলে সৌদি গতকাল সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের পেশাগত সাফল্য কামনা করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দোহার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মানসুর বিন খালেদ বিন ফারহান আলে সৌদ এর আগে ২০১২ সালে স্পেনে সৌদি আরবের বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসবাদের প্রতি কাতারের কথিত সমর্থনের অভিযোগ তুলে ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একযোগে দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেইসঙ্গে এই চার দেশ জল, স্থল ও আকাশপথে কাতারের ওপর কঠোর অবরোধ আরোপ করে। সূত্র : পার্সটুডে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত