তীব্র গরমে অতিষ্ঠ লৌহজংবাসী, বাড়ছে লোডশেডিংয়ের দুর্ভোগ
কাজী আরিফ
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৩:৪৩ | আপডেট : ১৭ জুন ২০২৬, ০০:৪৯
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসহনীয় গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। রাতের ঘুম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, গ্রীষ্মের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন লৌহজংবাসী। তাদের প্রত্যাশা, অতিদ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত