অবৈধ ভাবে বালু পরিবহন করায় হারাগাছে ২টি ট্রাক্টর জব্দ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:২৬ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১

 কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে পরিবহণের ঘটনায় দুইটি ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) জব্দ করেছে থানা পুলিশ। হারাগাছ মেট্রো থানা পুলিশ বাদী হয়ে বালুমহল আইনের ধারায় তিন জনের নামসহ অজ্ঞাত ১০ জনের নামে মামলা করেছে। হারাগাছ মেট্রো থানার এসআই রহুল আমিন জানান, হারাগাছ পৌর সভার শাখারীপাড়া গ্রামে প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর (কাঁকড়া গাড়িতে) পরিবহের মাধ্যমে বিক্রি করছে এমন খবর পেয়ে গত বুধবার সন্ধ্যার আগে ঘটনাস্থলে পৌঁছিলে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়। হারাগাছ মেট্রো থানার ওসি অশোক চৌহান পুলিশের অভিযানে দুইটি ট্রাক্টর জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন বাংলাবাজার এলাকার বালু ব্যবসায়ী বাবু মিয়া (৪৬), টশারবাজার মধ্য ঠাকুরদাশ গ্রামের ট্রাক্টর চালক সাদ্দাম হোসেন (২৫), মেনাজবাজার গাছবাড়ির ট্রাক্টর চালক আশিক (২২) ও অজ্ঞাত দশজনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত