অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন ও সমাবেশ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৯ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৬, ২১:০৬

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিটুল, জাহিদুল ইসলাম জসিম, সাংবাদিক এম এ হক আকরাম হোসেন, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, কাউনিয়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জহির রায়হান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ক্যাশিয়ার আমজাদ হোসেন, আসাদুজ্জামান শাহীন, আতিক হোসেন, রিপোর্টাস ক্লাবের আসলাম খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। বক্তারা রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রæত তার অপসারণের দাবি জানান। তারা বলেন সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন ও অসাদ আচরণ মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে রংপুরের সাংবাদিক সমাজের সাথে কাউনিয়ার সাংবাদিক সমাজ একত্বা ঘোষণা করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত