আজ গ্রামনগর বার্তা'র সম্পাদক অলক মিত্রের জন্মদিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫১ | আপডেট : ৮ আগস্ট ২০২৬, ০৭:৫৭
নির্ভীক, স্পষ্টবাদী ও পেশাদার সাংবাদিকতার অনন্য ব্যক্তিত্ব, অনলাইন নিউজ পোর্টাল 'গ্রামনগর বার্তা'র প্রতিষ্ঠাতা সম্পাদক অলক মিত্রের (৬৬)তম জন্মদিন আজ।
তিনি ১৯৫৯ সালের ১৫ অক্টোবর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
গুণী সাংবাদিক অলক মিত্র আধুনিক, মননশীল ও নতুন যুগের সাংবাদিকতায় অপরিসীম ভূমিকা পালন করে আসছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ৮৫ সাল পর্যন্ত দৈনিক বাংলা বানী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক খবরের মুন্সিগঞ্জের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
অলক মিত্র ১৯৮৬ সাল থেকে জালালাবাদ গ্যাস লিমিটেড-এ কর্ম জীবন অতিবাহিত করেন। তিনি সেখানে জিএম (ফাইন্যান্স) এর দ্বায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালে চাকরি থেকে অবসরের শেষের দিকে জালালাবাদ গ্যাস লিমিটেড এর ভারপ্রাপ্ত এমডি'র দ্বায়িত্ব পালন করেন।
কর্ম জীবন শেষে ২০২০ সালে গ্রামনগর বার্তা’র প্রকাশক খান নজরুল ইসলাম হান্নানের আহ্বানে এই গুনি সাংবাদিক এই নিউজ পোর্টালে অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র ❝ অবারিত বাংলা ❞ সংগঠনের সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।
গ্রামনগর বার্তা পরিবার সম্পাদক অলক মিত্রের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত