আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৮:৪১ | আপডেট : ৯ মার্চ ২০২৬, ২৩:৩১
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস/২৬ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থা স্মার্ট প্রোজেক্টের যৌথ আয়োজনে রোববার (৮ মার্চ) বেলা ১১ টায় র্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আরজুমান বানু, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক কার্যক্রম ফিরোজ আল মামুন, নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা, নারী প্রশিক্ষার্থী শাহানাজ পারভীন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত