আদমদীঘিতে খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৯:১৬ |  আপডেট  : ১১ মে ২০২৬, ১৫:১৪

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় খাল খনন/পুন:খনন/সংস্কারের অংশ হিসেবে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন, নশরতপুর ইউনিয়ন ও আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর বড়খাড়ি হইতে দত্তবাড়িয়া হইয়া শাঁওইল গ্রাম অভিমুখী খাল পুন:খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার জিনইর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই খালের পুন:খনন কাজের শুভ উদ্বোধন করা হয়। এ লক্ষ্যে উপজেলার জিনইর ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। নব-নির্বাচিত সংসদ সদস্য জিনইর এলাকায় প্রথম বারের মত আগমনকে কেন্দ্র করে  নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, ফেরদৌস আলী, তোফাজ্জল হোসেন সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল, যুবদল নেতা শাহ রিয়ন, ছানোয়ার হোসেন, আউয়াল খন্দকার, মুনছুর রহমান, ইউপি সদস্য তাজুল ইসলাম, ছাত্রদল নেতা মারুফ, আহম্মেদ কাওছার দ্বীপ প্রমূখ।   

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বর্তমান সরকারের ৩১ দফা দাবী ও নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এই খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এছাড়া তিনি বলেন, আদমদীঘি উপজেলায় যে কয়টি খাল রক্তদহ বিলে গিয়ে সংযুক্ত হয়েছে। সবগুলো খাল পর্যায়ক্রমে পুন: খননের আওতায় আসবে। এ খাল গুলো দীর্ঘ দিন খনন না করায় ভরাট হয়ে গেছে। খালটি পুনরায় খননের ফলে এলাকার কৃষি কাজের সেচ সুবিধা ও জলাবদ্ধতা নিরসন হবে। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বগুড়া-৩ আসনকে একটি সমৃদ্ধশালী জনপদে পরিণত করার জন্য কাজ করে যাব। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত