আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, দুই শতাধিক যাত্রী আহত 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২০:২৫ |  আপডেট  : ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুর দুইটা ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ছেড়ে গিয়ে বাগবাড়ী নামক স্থানে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে। ট্রেনের ছাদে থাকা দুই শতাধিক যাত্রী পড়ে গিয়ে আহত হয়। এসময় আতংকিত হয়ে যাত্রীদের চিৎকার ও কান্নাকাটিতে এলাকার আকাশ ভারি হয়ে ওঠে। ফলে আশপাশ এলাকার লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, নওগাঁ সদর ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়। ট্রেনটিতে হাজারের বেশি যাত্রী ছিল। এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দুপুর দুইটায় সময় সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। এ খবর পাওয়া পর্যন্ত লাইচ্যুত ট্রেনের বগি গুলো এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু করা হয়নি।

সান্তাহার রেলওয়ে স্টেশনে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, রেললাইনে মেরামতের কাজ চলছিল, তবে ট্রেনের ইঞ্জিনে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আমাদের প্রদর্শিত লাল পতাকা দেখতে না পেয়ে ট্রেন চালক ট্রেন চালিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।এব্যাপারে সান্তাহার জংশন ষ্টেশন মাস্টার খদিজা খাতুনের মুঠোফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত