আদমদীঘিতে প্রচার-প্রচারণার শেষ দিনে বিএনপির বিশাল নির্বাচনী গণমিছিল 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮ |  আপডেট  : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯

আসন্ন ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচাণার শেষ দিন সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে বিএনপির হাজার হাজার নারী নেত্রী ও কর্মী-সমর্থকদের অংশ গ্রহনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করা হয়েছে। এদিন বাদ আসর আদমদীঘি উপজেলার পুর্বঢাকা রোড (পশ্চিম সিংড়া) এলাকা থেকে নির্বাচনী গণমিছিল শুরু করার পুর্বে করা সমাবেশে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, আমাদের প্রতিপক্ষ একটি দল বিএনপির বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে চালাচ্ছে নানা ধরনের কুটকৌশল করছে। এজন্য ভোটের দিন ভোট গ্রহন শুরুর আগে থেকে এবং গণনা ও ফলাফল ঘোষনা না করা পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার পাশাপাশি সামনের দুই দিন প্রতিটি গ্রামের ও শহরের পাড়া-মহল্লায় নজরদারি করার জন্য নেতা ও কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান, যাতে করে প্রতিপক্ষরা ভোটারদের কোন ভাবে প্রভাবিত করতে না পারে। তিনি নেতা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আরো বলেন, আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরতে পারব ইনশাআল্লাহ। সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রার্থীর ছোট ভাই আমেরিকা প্রবাসী মাসুদ তালুকদার, বগুড়া জেলা বিএনপি সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু প্রমুখ। সমাবেশ শেষে পুর্বঢাকা রোড থেকে উপজেলার সান্তাহার জংশন শহরের স্বাধীনতা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথ মিছিল করে সেখানে এসে সমবেত হয় এবং আরেকটি সমাবেশ করে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত