আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীর ৩২ হাজার ৫শ টাকা জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৮:৪৪ |  আপডেট  : ৯ মার্চ ২০২৬, ২৩:৩০

পবিত্র রোমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আদমদীঘি উপজেলা প্রশাসন হাট ও বাজার মনিটরিং শুরু করেছেন। গত দুই দিনে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ্রব্যেমূল্য তালিকা না টাঙ্গানো ও পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে ৮ ব্যবসায়ীর ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এসময়উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর হোসেন। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত ৪ মার্চ আদমদীঘির সান্তাহার নতুন বাজারে ভ্রাম্যমান আদালত বাজার মনিটরিং শুর করেন এসময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে ৩ মাংস বিক্রেতার বিরুদ্ধে ৩টি মামলায় মোট ১৫ হাজার অর্থদন্ড করা হয়। এছাড়া গত শনিবার আদমদীঘির মুরইল বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বিক্রি ও বিধিমত দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান না থাকার অপরাধে জাকির ট্রেডার্স ও বিপুল স্টোরের ১ হাজার টাকা করে, নয়ন কাঁচা দোকানী নয়ন ও আলহাজ¦ ট্রেডার্সের ৫শ টাকা, করে এবং ফারুক এন্ড ব্রাদার্সের ১০ টাকা মোট ১৭ হাজার ৫শ টাকাসহ দুই দিনে ৩২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত