আদমদীঘিতে শিক্ষিকার ইন্তেকাল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মুনিরা পারভিন (২৭) শারীরিক অসুস্থতার কারনে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি অকালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি---রাজ্উিন)। তিনি রানীনগর উপজেলার কামতা গ্রামের সিজার হোসেনের স্ত্রী ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাত হোসেনের পুত্রবধু। তার বাবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। শিক্ষিকা মুনিরা পারভিনের বাবা আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মৌলভি শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। তারা আদমদীঘির চেয়ারম্যান পাড়ায় একটি বাসায় বসবাস করতেন। ওইদিন বেলা ১২ টায় আদমদীঘি নতুন কুড়ি কেজি বিদ্যালয় মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ কুড়িগ্রাম তাদের নিজ গ্রামে নেয়া হয়েছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বিশ^াস, আদমদীঘি শিক্ষক সমাজের সভাপতি জিএম এনামুল হক ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত