আদমদীঘিতে সিএনজি মালিক ও অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত-১০
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৫০ | আপডেট : ৮ এপ্রিল ২০২৬, ২০:০৭
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে সিএনজি চালিত অটোরিক্সা মালিক, শ্রমিক ও ব্যাটারীচালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনার পর থেকে সান্তাহার শহরের সাথে চলাচলকারী সকল সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। এ সংবাদ পাঠানো পর্যন্ত দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের নওগাঁ সদর হাসপাতালে ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিএনজি চালিত অটোরিক্সা মালিক, শ্রমিকদের মধ্যে আহতরা হলেন, নাদিম হোসেন [৪০) শহীদ [৩২) এজাজ [৪০) বাবু [৩০) ও আলম [৩৫) এবং ব্যাটারীচালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে আহতরা হলেন, স¦াধীন [৩২) স্বপন (৪২) সুজন [৩৩) শুভ [৩৫) ও শহীদ [৩১)। আহতদের মধ্যে স্বপন হোসেনের অবস্থা আশাংকা জনক বলে জানা গেছে। সংঘর্ষের সময় শহরের মোড়ে দুটি সিএনজিচালতি অটোরিক্সা ভংচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উভয় দলের মধ্যে মারপিটের ঘটে। এ ঘটনার মিমাংসার জন্য গত মঙ্গলবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু হওয়ার আগেই পুনরায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাতে লাঠি ও রেললাইনের পাথর নিয়ে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় শহরের ষ্টেশন চত্বর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে, লোকজনকে এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা যায়। আশপাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানা ও সান্তাহার শহর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০১৬ সালে ৮ জানুয়ারী সান্তাহার শহরে এই দুটি সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে শফিকুল ইসলাম ও সোহরাব হোসেন সোহাগ নামের দুই শ্রমিক খুন হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত