আ.লীগের দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য শাহজাহান মারা গেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১৩:২৪ |  আপডেট  : ৮ আগস্ট ২০২৬, ১০:৪০

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য মো. শাহজাহান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মো. শাহজাহান সোমবার (২৯ মার্চ) রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী রেখে গেছেন।

এদিকে মো. শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী প্রতি সমবেদনা জানান।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এক শোক বিবৃতিতে মো. শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত