ইরাকে তেলের ট্যাঙ্কারে হামলা, বন্দর কার্যক্রম বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:৩৫ |  আপডেট  : ১২ মার্চ ২০২৬, ১৬:২১

ইরাকের বন্দরে বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

ট্যাঙ্কারে হামলার ঘটনার পর ইরাকের সব তেল টার্মিনালের কার্যক্রম পুরোপুরি স্থগিত ঘোষণা করা হয়েছে। ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টস-এর প্রধান ফারহান আল-ফারতুসি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফারহান আল-ফারতুসি জানান, তেল টার্মিনালগুলোর কার্যক্রম বন্ধ থাকলেও বাণিজ্যিক বন্দরগুলো স্বাভাবিকভাবে কাজ করছে। ইরাকের বসরা প্রদেশের উম্ম কাসর বন্দর থেকে তেলবোঝাই করা দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকার হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-কায়েমে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদর দপ্তরে এক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। এর আগে ইরানপন্থি এই আধাসামরিক বাহিনীর ওপর হামলায় ৩ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

অন্যদিকে, সারায়া আউলিয়া আল-দাম নামক একটি গোষ্ঠী দাবি করেছে যে, তারা ইরাকজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি হামলা চালিয়েছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত