ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নাগরিকদের জন্য আমিরাতের নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মে ২০২৬, ১০:৫৮ |  আপডেট  : ২ মে ২০২৬, ১৭:০১

মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ভ্রমণ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে ইউএই সরকার তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই তিনটি দেশ ভ্রমণে বিরত থাকতে বলেছে। এছাড়া বর্তমানে যারা ওই দেশগুলোতে অবস্থান করছেন, তাদের জরুরি ভিত্তিতে এবং অবিলম্বে দেশে ফিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা ও আঞ্চলিক অস্থিরতার কথা বিবেচনায় নিয়ে আমিরাত এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল। ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাত এবং প্রতিবেশী দেশগুলোতে তার প্রভাবের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে আরও বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত