ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ পড়লেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১৩:৪১ |  আপডেট  : ২২ মার্চ ২০২৬, ০১:৪৪

সারা দেশে যথাযথ ধর্মীয় আবহ এবং আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে পাশাপাশি নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান জামাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়াও এতে মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হয়ে ৯টায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

জামাতে প্রথম সারিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পাশাপাশি বসে নামাজ আদায় করেন। ৩৬ বছর পর এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ তাদের পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় কর‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দি‌য়ে দুই ঘণ্টা আগে থে‌কেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দি‌য়ে দীর্ঘ সারি প্রবেশ করেন তারা। অন্যদি‌কে মৎস্যভবন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় প্রা‌ন্তেও সারিতে দাঁড়ি‌য়ে ঈদগাহ ময়দানে প্রবেশ কর‌তে দেখা যায় মুসল্লিদের।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদ জামাতে শরিক হবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত