এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯ |  আপডেট  : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮

জাতীয় নাগরিক পার্টি [এনসিপির) সদস্য সচিব ও রংপুর-৪ [কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলের সমর্থিত শাপলা কলির প্রার্থী আখতার হোসেন কে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার [০৭ জানুয়ারী) রাতে এ ঘটনায় তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন [যার নং-৩৮৮, তাং-০৭/০২/২০২৬ইং)। রবিবার ৮ জানুয়ারী আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, সারাদেশের ন্যায় এ আসনে শাপলা কলির নেতাকর্মীদের নানা সময় প্রকাশ্যে ও গোপনে হুমকি দেয়া হয়েছে। শনিবার ৭ জানুয়ারী) বিকেলে হঠাৎ তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি অপরিচিত [এ নাম্বার ০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি সহ পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে। ইলেকশনের পর দেখে নেওয়া সহ নানা ধরনের ভয়ঙ্কর হুমকি প্রদান করতে শুরু করে। এ ধরনের ঘটনা এর আগেও ঘটলেও এখন নির্বাচনের সময়টাতে প্রাণনাশের হুমকির মত ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আখতার হোসেন আরো বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সবগুলো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। অবৈধ অস্ত্রের এখনো ছড়াছড়ি। আমাদের একটা জনজোয়ার তৈরি হয়েছে। সেটাকে ঠেকিয়ে দেওয়ার প্রচেষ্টা রয়েছে। এ অবস্থায় একটা সুষ্ঠ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভ‚মিকা প্রত্যাশা করি। একই সাথে আমরা এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ফ্যাসিবাদী বসেছিল তাদের বিরুদ্ধে লড়াইয়ে কখনো পিছুপা হয়নি। হুমকি ধামকি ভয় জুলুম জেল রিমান্ড নির্যাতন নানা কিছু মোকাবেলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি। আমাদেরকে ভয় দেখিয়ে উড়ো কথা বলে প্রাণনাশের হুমকি দিয়ে কোনভাবেই আমাদের যে জয়যাত্রা সেটাকে থামিয়ে রাখা যাবেনা। 

জিডির বিষয়টি পীরগাছা থানার ওসি খন্দকার মহিবুল্লা নিশ্চিত করেছেন। তিনি বলেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ [কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলের সমর্থিত শাপলা কলির প্রার্থী আখতার হোসেনের করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত