এবারও জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬ | আপডেট : ৭ আগস্ট ২০২৬, ১১:১৯
১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবার সেই ঐতিহাসিক ভাষণের অনুসরণ করে গত বছরগুলোতে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারও জাতিসংঘের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। বিষয়টি সোমবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
জানা যায়, ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুদিনের যাত্রাবিরতি শেষে এখন নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত