ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৪০ |  আপডেট  : ২১ মে ২০২৬, ১৭:৪৩

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়-এ অবসরজনিত সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও স্কু‌ল ড্রেস বিতরন করা হয়। রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ইরাদত হোসেন মানু, বি‌শিষ্ট শিল্পপ‌তি ও সদস‌্য জেলা বিএন‌পি আলহাজ্ব  ‌মোশারফ হোসেন পুস্তি, মুন্সীগঞ্জ জেলা বিএন‌পি সদস‌্য মোঃ সুলতান আহ‌মদ, সা‌বেক মেয়র মিরকা‌দিম পৌরসভা মোহাম্মদ হোসেন রেনু। 

বর্ণালী স‌্যা‌টেলাইট চেয়ারম‌্যান মোঃ বাবুল আহ‌ম্মদ, মিরকা‌দিম পৌর বিএন‌পি সভাপ‌তি মোঃ জসিম উদ্দিন আহমেদ, মিরকা‌দিম পৌর সা‌বেক কাউন্সিলর  মোঃ মরতুজ আলী হীরা,   এসময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান ও আব্দুল হক রাজুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

 বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত