কাউনিয়ার হারাগাছে অবৈধ মসলা কারখানা বন্ধ করে দিল প্রশাসন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১
রংপুরের কাউনিয়ায় ভেজাল বিরোধী অভিযানে অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছিল। ২৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কাউনিয়া উপজেলার হারাগাছ নাজিরদহ গফুর টারী এলাকায় একটি অবৈধ মসলা উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোল মরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে। এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল। অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকবাসী অভিযান কে স্বাগত জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত