হুমকির মুখে জনস্বাস্থ্য
কাউনিয়ায় কৃষি বিভাগের উদাসিনতায় বাড়ছে তামাক চাষ
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
কাউনিয়ায় কৃষি বিভাগের উদাসিনতায় বিপন্ন জনস্বাস্থ্য, হারাচ্ছে মাটির উর্বরতা। রংপুরের কাউনিয়ায় ফসলের বৈচিত্র ছাপিয়ে অথিক লাভের আশায় আবারও দাপট দেখাচ্ছে বিষবৃক্ষ তামাক। তামাক কোম্পানিগুলোর সার্বিক সহযোগিতা এবং রোপন থেকে উৎপাদন ও ক্রয় পর্যন্ত কৃষকের পাশা থাকা আর কৃষি বিভাগের নামমাত্র তদারকিতে উপজেলার মাঠগুলো ধীরে ধীরে তামাকের দখলে চলে যাচ্ছে। ফলে এলাকার কৃষক রবিষশ্য চাষ ছেড়ে মরণঘাতী তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। তিস্তার চরাঞ্চল ও বিভিন্ন গ্রামে যেদিকে দুচোখ যায়, শুধু তামাকের সবুজ ক্ষেত। কয়েকদিন পরেই শুরু হবে তামাক শুকানোর মৌসুম। তখন পুরো এলাকার বাতাস তামাটে গন্ধে ভারি হয়ে উঠবে। কৃষকদের উঠানে পা রাখার জায়গা থাকবে না। নারী, পুরুষ এমনকি শিশুরাও ব্যস্ত হয়ে পড়বে তামাক পাতা শুকানোর কাজে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তামাক কোম্পানিগুলো চাষিদের দিচ্ছে সুদমুক্ত ঋণ, নিশ্চিত বাজার আর বাড়ি থেকে পণ্য কিনে নেওয়ার গ্যারান্টি। খোর্দ্দ ভ‚তছাড়া গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, সরকার কৃষকের আলু-পেঁয়াজ-মরিচের দাম দেয় না,গত বছর আলুতে চরম লোকসান হয়েছে। অথচ তামাক কোম্পানি গুলো আগেই দর ঠিক করে দেয়, পরামর্শ দেয় এবং ক্রয়ের নিশ্চয়তা দেয়। আমরা তো লাভের দিকেই যাব। বিশেষজ্ঞরা বলছেন তামাক চাষ কেবল মাটির বুক চিরে উর্বরতা শুষে নিচ্ছে না, বিলিয়ে দিচ্ছে রোগ-বালাইও। উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা সুজয় সাহ জানান, তামাক চাষ ও সেবনে শ্বাসকষ্ট, চর্মরোগ ও ক্যান্সারের মত বড় বড় রোগ হতে পারে। তামাকের বিষক্রিয়া পরিবেশ ও মানবদেহের জন্য চরম হুমকি। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। চাষিদের তামাকের বিকল্প ফসল ফলাতে উৎসাহিত করা হচ্ছে। তবে চলতি মৌসুমে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা, কৃষি বিভাগের বক্তব্য কেবল গদবাঁধা বুলি আর কাগজেই সীমাবদ্ধ। তামাক কোম্পানির মাঠকর্মীরা যেখানে চাষিদের দুয়ারে দুয়ারে ঘুরছে, সেখানে কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি দেখাই মেলে না। এভাবে চলতে থাকলে কাউনিয়ার উর্বর জমি যেমন হারিয়ে যাবে, অন্য দিকে তামাকের নীল দংশনে ধুঁকবে আগামীর প্রজন্ম এবং পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত