রাতের আধারে ভুট্টা গায়েব

কাউনিয়ায় টেপামধুপুর চরে ভুট্টা ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৭:২৩ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৩৪

ভুট্টা ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা। কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষেত থেকে ভুট্টা তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার টেপামধুপুর গনাই এলাকার বাসিন্দা কাফি মিয়া (৪৩) দাবি করেন, দলিল মূলে প্রায় ৩.৯৪ একর জমি ক্রয় ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলমান রয়েছে এবং আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল রাতে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ২ একর জমির ভুট্টা কেটে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালি গালাজ সহ জমিতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক ও জমি মাপযোগ করে সীমানা নির্ধারণ করা হলেও অভিযুক্তরা তা মানছেন না। বরং জীবন নাশের হুমকি প্রদান করে আসছে এতে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বিষয়টি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ বিষয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত