কাউনিয়ায় ফিলিং স্টেশনে তেল নিতে আসা দুই চালকের জরিমানা

  কাউনিয়া(রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৮:৪৩ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ২০:১১

কাউনিয়া উপজেলায় তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র না থাকায় ২জন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।বুধবার সকালে উপজেলার রেলগেট এলাকায় মা সুফিয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাইয়ের সময় অনেকেরই প্রয়োজনীয় বৈধ ডকুমেন্ট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলামের ২০০টাকা এবং ধীরেন্দ্র বর্মণের ১০০ টাকা জরিমানা করা হয়, অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। বিষয়টিকে অভিনন্দন জানান এলাকাবাসী। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত