কাউনিয়ায় ফুটবল খেলার জেরে যুবক আহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩ মে ২০২৬, ১৮:১৮ | আপডেট : ৩ মে ২০২৬, ১৯:৫২
কাউনিয়ায় মসজিদের মাঠে ফুটবল খেলা কে কেন্দ্র করে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ মাইদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হয়বতখাঁ (মহাভারত) গ্রামে মসজিদের মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের হাসেম আলী (৩৫) ও শফিকুল ইসলাম (২৭) ফকরুল ইসলাম, মেন্দা, দিলু মিয়ার সাথে মোঃ মোফাজ্জল হোসেনের পুত্র মোঃ মাইদুল এর কথা কাটি হয়। গত শনিবার বিকালে নদীতে মাছ মারতে গেলে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মাইদুল ইসলামকে মারপিট করে মারপিট করে আহত করে। তার চিৎকার আশপাশের লোকজন এস তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত