গম চাষে আগ্রহ নেই চাষিদের

কাউনিয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর চাষ কম

  সারওয়ার আলম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬ |  আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২

দেশে খাদ্যশস্যে ধানের পরেই রয়েছে গমের অবস্থান। রংপুরের কাউনিয়া উপজেলায় চাষিদের চাষের তালিকা থেকে গম চাষ ক্রমেই কমে যাচ্ছে। লাভ কম, বৈরী আবহাওয়া,  শ্রমিক সংকট ও ভালো মানের বীজের অভাবে চাষিরা আগের মতো গম চাষে ঝুঁকি নিচ্ছেন না। চাষিরা গমের পরিবর্তে অন্য লাভ জনক ফসল বিশেষ করে ভুট্টা এবং তামাক চাষে ঝুঁকছেন।

সরেজমিনে তিস্তার চরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে তিস্তার চরের চিত্রটা এবার পাল্টে গেছে। একটা সময় ছিল যখন তিস্তা চর জুরে গম চাষ হতো। সেই দৃশ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে চরাঞ্চলের কিছু চাষি গম চাষ করে ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন। তিস্তার নদীর জেগে উঠা কিছু চর জুড়ে শোভা পাচ্ছে সবুজ আর সোনালী গমের শিষ। তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলেই গমের বেশী চাষ হয়েছে। যারা গম চাষ করেছেন তারা জানান, আবাহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন। কিন্তু তারপরও লক্ষ্যমাত্রার চেয়ে ৫হেক্টর কম জমিতে গম চাষ হয়েছে। ঢুসমারা চরের চাষি কোব্বাত আলী বলেন, এখন গমের ফলন ও দাম ভালো পাওয়া যায় না। এছারাও কাটা মাড়াইয়েও শ্রমিক পাওয়া যায় না। গম উঠানোর পর জমিতে ধান রোপন করেও ভালো হয় না। ওই জন্যে তিস্তার চরের অনেক চাষি এখন গমের আবাদ বাদ দিয়া ভুট্টা, মিষ্টিকুমড়া চাষ করছে। নিজপাড়া গ্রামের চাষি আজগর আলী জানান, গম চাষে উৎপাদন খরচের তুলনায় বাজারে গমের দাম কম পাওয়া। কাটামারইয়ে নানা সমস্যা সেই তুলনায় তামাক চাষে কোন টেনশন থাকে না। বাড়ি থেকেই ভাল দামে বিক্রি করা যায়। এছারাও ভুট্টার তুলনায় গমে লাভ কম হওয়ায় কৃষকরা ভুট্টা ও আলু এবং তামাক চাষে ঝুঁকছেন। প্রহলাদ চন্দ্র জানান, জলবায়ু পরিবর্তন, শীতকাল ছোট হয়ে আসা এবং তাপমাত্রা দ্রæত বেড়ে যাওয়ার কারণে গম চাষ ব্যাহত হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মতে, উন্নত জাতের গম ব্যবহার করে এবং সঠিক পরিচর্যা করলে ভালো ফলন সম্ভব হলেও, বিকল্প লাভজনক ফসলের কারণে চাষিরা এই আগ্রহ হারিয়ে ফেলছেন। উপজেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে কাউনিয়ায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬৫ হেক্টর কিন্তু অর্জন হয়েছে ২৬০ হেক্টর। গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৯৮১ মেট্রিক টন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চাষিদের গম চাষের জন্য সব সময় উৎসাহিত করে যাচ্ছি। চাষিদের প্রনোদনা হিসেবে গম বীজ, সার দেওয়া হচ্ছে। কিন্তু মাড়াইয়ের সমস্যা, গমের চেয়ে অন্য ফসলে লাভ বেশি হওয়ায় কৃষকেরা গম চাষ থেকে সরে যাচ্ছেন। কম লাভ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ভুট্টা বা অন্য ফসলের তুলনায় কম লাভজনক হওয়ায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এছাড়াও ভালো দাম না পাওয়ায় গম চাষ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তবে যারা চাষ করেছেন তারা এবার বাম্পার ফলন আশা করছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত