কাকরাইলে এস এ পরিবহনের গোডাউনে আগুন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯ |  আপডেট  : ৭ আগস্ট ২০২৬, ০৮:৫৬

রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৯ অক্টোবর) কাকরাইল এস এ পরিবহনের গোডাইন ৪ তলা ভবনে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। ৫ মিনিটের মধ্যে ১ম ইউনিট সেখানে পৌঁছায়।

পরে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। মোট ৫টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ করছে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত