কালকিনিতে ঈদ আনন্দ মেলার উদ্বোধন,“বিএনপি ব্যবসায়ী-বান্ধব সরকার” — এমপি খোকন

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৯ মে ২০২৬, ২২:০০ |  আপডেট  : ৬ আগস্ট ২০২৬, ১২:০৮

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাকবাংলো মাঠে মাসব্যাপী “ঈদ আনন্দ মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মেলা ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালকিনিতে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় ঈদ আনন্দ মেলাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন এই মেলায়। তারা আশা প্রকাশ করেন, পুরো এক মাস শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে মেলাটি পরিচালিত হবে।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “সুন্দর পরিবেশে মেলার কার্যক্রম শুরু হয়েছে। আমি আশা করি, শেষ পর্যন্তও একইভাবে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে।”

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত