কালকিনিতে ব্যবসায়ীর বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  এসআর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৪ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৫২

মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোঃ সবুজ শিকদার-(৫০) নামের এক ব্যবসায়ীর বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বুধবার গভীররাতে উপজেলার বাঁশগাড়ী এলাকার কানুরগাও গ্রামে এ ঘটনা ঘটে। তবে একটি মামলার মিমাংসার বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ শিকদার।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, একটি মামলার মিমাংসার বিষয় নিয়ে দুপুরে উপজেলার বাঁশগাড়ী এলাকার কানুরগাও গ্রামের ব্যবসায়ী সবুজ শিকদারের সঙ্গে একই গ্রামের শহীদুল ও রুবেল শিকদারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিন্তু গভীর রাতে কেবা-কাহারা ওই ব্যবসায়ী সবুজ শিকদারের বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ শিকদার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সাথে একটি মামলার মিমাংসার বিষয় নিয়ে শহীদুল ও রুবেল শিকদারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাই তারা আমার এই ক্ষতি করছে। আমি তাদের নামে মামলা করবো।

অভিযুক্ত রুবেল শিকদার বলেন, আমাদের বিরুদ্ধে সবুজ শিকদার সব মিথ্যা অপবাদ দিচ্ছে এই ঘটনা আমরা কিছু জানি না। তবে ঘটনার সত্যতা উদঘাটন করে আমি বিচার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কালকিনি উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি মোঃ আজহার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত