কুমিল্লা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫০ |  আপডেট  : ২১ মার্চ ২০২৬, ২৩:১৬

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে। এ বছর বোর্ডটির পাসের হার শতকরা ৭১ দশমিক ১৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। গতবার কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী—মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত