গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষিকা আটক
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১৮:৩৯ | আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫
সম্প্রতি দেশজুড়ে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিওতে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ছড়ান রুমা সরকার, যে ভিডিও অনেক আগের এবং সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন।
তিনি আরও জানান, এসব অভিযোগে রুমা সরকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত