জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব নিয়ে কাজ করবেন - নওশাদ জমির
মোঃ কামরুল ইসলাম কামু
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫
পঞ্চগড়-১ আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব নিয়ে কাজ করবেন, যেনো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সহায়তা করে।
তিনি সোমবার (৯ ফেব্রয়ারী) রাতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিপি আদম সুফি, জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ, ব্যারিস্টার সোনিয়া জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।
তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় মিডিয়া হাউজ গুলোর পুনঃ সহায়তা দরকার। কিন্তু তা মনে হয়ে ওঠেনা। আমি একজন রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে হিসেবে সহযোগীতা করতে পারি। নওশাদ জমির বলেন, সোস্যাল মিডিয়া ভাইরাল হলেও মানুষ এখনো সংবাদ মাধ্যমের প্রতি আগ্রহ বেশি। এটি এখনো বেশী গুরুত্বপুর্ন। সোস্যাল মিডিয়ায় যাওয়ার আগে কাগজকে ক্রস চেক করে। তিনি আরো বলেন, আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ। মানুষ খবরের কাগজকে মানুষ এখনো ভয় পায়। খবরের কাগজ হচ্ছে দেয়াল। আমি
আপনাদের সমস্যার কথা শুনেছি, আগামী আপনাদের পাশে থাকবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত