জামালপুরে ছাপাখানায় নকল রশিদা বিড়ির প্যাকেটের কাগজের বান্ডিল উদ্ধার, গ্রেপ্তার-২

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯ |  আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬

জামালপুর শহরে সিমান্ত প্রিন্টিং প্রেসে রশিদা বিড়ির নকল প্যাকেটের কাগজ ছাপানোর সময় নকল বিড়ির প্যাকেটের কাগজের বান্ডিল উদ্ধার ও প্রেসের মালিক সিমান্ত দাস ও প্রেস কর্মচারী ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জামালপুর শহরের সিংহজানী হাইস্কুল রোডে সিমান্ত প্রিন্টিং প্রেস থেকে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ডিবি পুলিশের এস আই মোহাম্মদ সোহাগ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংহজানী হাইস্কুল রোডে সিমান্ত প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে রশিদা বিড়ির নকল প্যাকেটের কয়েক বান্ডিল কাগজ জব্ধ ও প্রেসের মালিক সিমান্ত দাস ও কর্মচারী ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে রশিদা বিড়ির নকল প্যাকেটের কাগজ ছাপিয়ে আসছিল।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আব্দুল কাইয়ুম জানিয়েছে, এ ব্যাপারে রশিদা বিড়ির ম্যানেজার সেলিম রেজা বাদী হয়ে মামলা দায়ের করেছে। বাজারে নকল রশিদা বিড়ি সরবরাহের আরো জড়িত যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত প্রেস মালিক সিমান্ত দাস ও কর্মচারী ইউনুস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত