জামালপু‌রে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু 

  ছাইদুর রহমান, জামালপুর প্রতি‌নি‌ধি 

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৭ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩

জামালপুরে চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। আজ শুক্রবার ২০ ফেব্রুয়া‌রি দুপুরে জামালপুর-শেরপুর সেতু এলাকার দক্ষিণ পাশে সড়কে চেকপোস্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শেরপুর সদ‌রের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (৩৫)। এ ঘটনা নিহতদের সাথে থাকা একটি শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছি‌লেন পুলিশ সদস্যরা এসময় শেরপুরগামী একটি ট্রাককে তারা থামা‌‌নোর জন্য ইশারা করে। এসময পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে।

অপরদিক থেকে আসা অন্য আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আ‌নে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত