ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা জারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:০৪ |  আপডেট  : ৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি করেছে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত