১৫ লাখ টাকায় জমি বন্ধক নিয়ে প্রতারণার শিকার এক ব্যবসায়ী

টাকা ফেরতের দাবিতে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন                 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১৭:৫১ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৬, ০২:১২

পঞ্চগড়ে এক ব্যবসায়ি তার গচ্ছিত নগদ ১৫ লাখ টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে প্রতারণার ফাঁেদ পড়ে দিশেহারা।ওই প্রতারণার শিকার পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের রফিজ উদ্দীনের ছেলে সাব্বির হোসেন।অভিযুক্ত ব্যক্তি হলেন; পঞ্চগড় পৌরসভার নতুনবস্তি রাজনগর এলাকার মৃত আবুল হোসেন সেকেন্দারের ছেলে আনোয়ার হোসেন।

এদিকে শুক্ররবার (৩এপ্রিল) সকালে পঞ্চগড় প্রেসক্লাবে ওই ১৫ লাখ টাকা ফেরতের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাব্বির হোসেন। তার বন্ধকি জমির মৌজা সদর উপজেলার ইসলামপুর।ওই মৌজার চারটি খতিয়ানের সাতটি দাগে মোট ১০ বিঘা জমি বন্ধক নেন।
 
অভিযোগে বলা হয়, আনোয়ার হোসেন তার ব্যবসায়িক প্রয়োজনে সাব্বির হোসেনের নিকট ওই জমি বন্ধক বাবদ গত ১৩/০৩/২০২৩ তারিখে তিনশত টাকার ষ্ট্রাম্পে তিন বছর মেয়াদে চা বাগান সহ ওই  জমি বন্ধক রাখেন। 

ঘটনার  এক পর্যায়ে  ব্যবসায়ি সাব্বির হোসেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার টাকা ফেরত চাইলে নানা রকম টালবাহানা করতে থাকে। এবিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিবার বৈঠক করার পর ও তিনি টাকা না দিয়ে এখনো টালবাহানা করে আসছে। এ বিষয়ে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বরাবরে একটি অভিযোগ দিয়েও কোন সুরাহা পাননি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, টাকা না দিয়ে উপরন্ত বিভিন্ন রকম হুমকী-ধুমকি দিয়ে আসছে। এছাড়া পুলিশী হয়রানী ও করা হচ্ছে। কাচাঁ চা পাতা ভরা মৌসুমে ওই জমিতে চা পাতা তুলতে গিয়ে বাঁধার শিকার সাব্বির হোসেন। তিনি বলেন জমি -টাকা  এবং বাগানের চা পাতা তুলতেও দিচ্ছেনা। তিনি তার টাকা ফেরতের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।  এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের মুঠো ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত