টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না: সৌদি গ্র্যান্ড মুফতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১১:২৭ |  আপডেট  : ৭ আগস্ট ২০২৬, ০২:১০

পবিত্র রমজান মাসে রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

এক বিবৃতিতে তিনি জানান, করোনার টিকা নিলে করলে রোজা ভাঙবে না। কারণ এই টিকা খাবার বা পানীয় হিসেবে দেহে প্রবেশ করেনা। এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ টিকা প্রয়োগ করা হচ্ছে।

এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যে দেশটিতে ২৬ লাখ ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত