ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ |  আপডেট  : ৬ আগস্ট ২০২৬, ১৮:২০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত