তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২২ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে আনোয়ার ইব্রাহিম এক বার্তায় লিখেন, ‘নির্বাচনী জয়ের জন্য আমি জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়: অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশি জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন।’

‘এই গুরুত্বপূর্ণ উত্তরণে প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

‘মালয়েশিয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাতে আমি মালয়েশিয়ার সঙ্গে যোগ দিই।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত