দলাদলি নয় রংপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান-এমপি আখতার হোসেন 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪ |  আপডেট  : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও আখতার হোসেন বলেন, আমি কাউনিয়া-পীরগাছার জনগণের প্রত্যক্ষ ভোটেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তাই দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমাদের রংপুরে ৪জন পূর্ণমন্ত্রী, দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। 

মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও এলাকার সাধারন মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন আমি বিরোধী দলের সংসদ সদস্য তাই দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নয় সমন্বিত উদ্যোগই হবে তার অঙ্গীকার। গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য। কোন ফাইল যেন আটকা না পড়ে। আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাই মানুষের সমস্যা দ্রæত সমাধানে আন্তরিক হতে হবে। প্রতিটি সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করবেন আপনারা। আগে আসা ব্যক্তি আগে সেবা এই নীতিতে কাজ করতে হবে এবং জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রæত নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে। সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগের ফলে দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। পরে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন তিনি। পাশাপাশি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহŸান জানান। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মকুল, সাংবাদিক সাইফুল ইসলাম, সাইদুর রহমান, মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত