দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূঘটনায় মা ও মেয়ের মৃত্যুর শোকের ছায়া এলাকায়

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৭ |  আপডেট  : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে  পরিবারের আর ও দুইজন। তারা সবাই মোটর সাইকেলের আরোহী ছিলেন।

সোমবার (২৩ ফেব্রয়ারী) রাত  ৮টার দিকেদেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় দেবীগঞ্জ-সোনাহার সড়কের ধরধরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ঢাকাগামী নাদের গ্রুপের ‘নীলফামারী ট্রাভেলস’ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ; দেবীগঞ্জ পৌর  এলাকার আব্দুলপুর এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতাজ পারভীন এবং তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। মমতাজের বাবার বাড়ী দেবীগঞ্জ  ইউনিয়নের গজপুরী এলাকায়। দূঘটনায় পতিত  মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতাজের ভাগনে মনিরুল ইসলাম। এ দূর্ঘটনায় তিনিও গুরুত্বর আহত হয়েছেন। একই মোটরসাইকেলে থাকা মমতাজের আরেক মেয়ে মুবাশ্বিরা আঘাত পেলেও সে বর্তমানে আশঙ্কামুক্ত। মুনতাহা ও মুবাশ্বিরা যমজ বোন। নিহত মমতাজ পারভীন খারিজা গুয়াগ্রাম হাজরাডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

আহত  মমতার ভাগ্নে মনিরুল ইসলাম এবং আরেক মেয়ে মোবাশ্বিরা (৫)।  দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ভাগ্নে মনিরুল ইসলামের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা বেগম।

ফেরার পথে নতুনবন্দর ধরধরা নামক এলাকায় একটি ব্রীজের কাছে দেবীগঞ্জ - ঢাকাগামী নাদের পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির  মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও মুনতাহাকে মৃত ঘোষণা করেন।এদিকে  দূর্ঘনটার সময় ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি )কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত