দেশে কমলো জ্বালানি তেলের দাম, সর্বোচ্চ ৬ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০২ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২
অনলাইন ডেস্ক: দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শনিবার বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি জানান, ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে দেশেও দাম কমানো হয়েছে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে, সেটাও কমানো হয়েছে। উচ্চ মূল্যষ্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিপিসির মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত