দেশে জ্বালানি বাজারে স্বস্তি, কমল এলপি গ্যাসের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২৬, ১৭:০০ | আপডেট : ৯ আগস্ট ২০২৬, ০৯:১৫
দেশে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা করা হয়েছে।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। লিটারপ্রতি ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমিয়ে ৮৬ দশমিক ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য ঘোষণা করে। সন্ধ্যা ৬টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত