ধর্ম নিয়ে কটূক্তি: পাঁচ বছরের কারাদণ্ড জবি শিক্ষার্থী তিথি সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ১৩:৪৪ | আপডেট : ৭ আগস্ট ২০২৬, ০৪:২০
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২০ সালের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। পরে ধর্ম অবমাননার পোস্ট দেয়ার অভিযোগ তুলে ২০২০ সালের ৫ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই ছাত্রলীগ নেতা আবু মুসা রিফাত।
মামলার অভিযোগ বলা হয়, আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ। পরে গত বছরের ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে এবং তার স্বামী শিপলু মল্লিককে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত